হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরুর লক্ষ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যুকৃত বিমা পলিসি অফার করবে। 

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ, ডিএমডি কাজী আজিজুর রহমান, ডিএমডি নুরুল্লাহ চৌধুরী, ডিএমডি সাইফুল্লাহ কাওসার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কায়েম হুসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রমজানুল কদর বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

জনতা ব্যাংকের ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক