হোম > অর্থনীতি

চীনের নিষেধাজ্ঞায় বিশ্বে বেড়েছে গ্যালিয়ামের দাম, রপ্তানিতে অচলাবস্থা 

সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অন্যতম প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম। সম্প্রতি গ্যালিয়ামসহ বেশ কয়েকটি বিরল ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে চীন সরকার। আর এতে প্রয়োজনীয় এই ধাতুটির দাম বিশ্ব বাজারে বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে নিষেধাজ্ঞা এবং দাম বাড়ার কারণে গ্যালিয়াম রপ্তানিতে অচলাবস্থা দেখা দিয়েছে। 

চীন সরকার আরোপিত নিষেধাজ্ঞা গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুসারে এখন থেকে চীনা গ্যালিয়াম রপ্তানিকারকেরা ধাতুটি রপ্তানি করতে চাইলে চীন সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা, এতে করে পুরো অনুমতির বিষয়টি পরিষ্কার হতে হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, যার ফলে রপ্তানিও বিলম্বিত হবে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আগস্ট তো বটেই, আগামী কয়েক মাস বিশ্ববাজারে গ্যালিয়ামের সরবরাহ চীনের নতুন নিষেধাজ্ঞার কারণে কম থাকতে পারে। বাজার গবেষণা সংস্থা ফাস্টমার্কেট জানিয়েছে, এরই মধ্যে গত জুলাই মাসে চীন নিষেধাজ্ঞা আরোপের পর গ্যালিয়ামের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে। 

গ্যালিয়ামের বাজারের ওপর চীনা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উহান টোউকাই টেকনোলজি কোম্পানির গ্লোবাল সেলস অ্যান্ড স্ট্র্যাটেজির পরিচালক ড্যান ম্যানাইজ বলেছেন, ‘বিশ্বের অধিকাংশ ভোক্তা দেশের কাছেই এই পণ্যের মজুত রয়েছে ফলে তারা হয়তো স্বল্প মেয়াদে এই সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে চীন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও কঠোর করলে সরবরাহের ক্ষেত্রে সত্যিকার উদ্বেগ দেখা দেবে এবং এর ফলে দাম বাড়তে পারে পণ্যটির।’ 
 
চীন গত জুলাই মাসে গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকেরা চীনের এই নিষেধাজ্ঞাকে চীনের ওপর আরোপিত মার্কিন প্রযুক্তি খাতসংশ্লিষ্ট নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে বিবেচনা করছেন। তবে চীনের এই উদ্যোগ বিশ্ববাজারে উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া তথ্য বলছে, চীন এককভাবে বিশ্বের ৯৪ শতাংশ গ্যালিয়াম বা পরিশোধন বা রিফাইন করে থাকে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে