হোম > অর্থনীতি

ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু করল ফিটসএয়ার

ঢাকা থেকে সরাসরি কলম্বো ফ্লাইট চালু করল শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইনস ফিটসএয়ার। প্রাথমিকভাবে ঢাকা থেকে সপ্তাহে দুই দিন বুধ ও রোববার ফিটসএয়ারের ফ্লাইট কলম্বো যাবে। কলম্বো থেকে ঢাকায় আসার ফ্লাইট মঙ্গল ও শনিবার। 

সম্প্রতি (গত মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি, ফিটসএয়ারের বাংলাদেশ জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাহাউদ্দিন মিয়া, পরিচালক ফাইকা নাসের, চিফ অপারেটিং অফিসার সুমায়েয ইকবাল ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার রুয়ানথি ডেলপিটিয়া। 

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল ফিটসএয়ার। 

ফিটসএয়ারের জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাহাউদ্দিন মিয়া জানান, ফিটসএয়ার ঢাকা-কলম্বো রিটার্ন টিকিটে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে প্রায় ৩২ হাজার টাকা। যাত্রীরা ৩০ কেজি চেক ইন লাগেজ এবং ৭ কেজি হ্যান্ড লাগেজ সুবিধা পাবেন। এয়ারবাসের এ-৩২০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে ফিটসএয়ার। 

বর্তমানে কলম্বো থেকে ঢাকার পাশাপাশি দুবাই, মালে ও চেন্নাই রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে ফিটসএয়ার। শিগগিরই এয়ারলাইনসটি থাইল্যান্ডের ব্যাংকক, ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। 

এয়ারলাইনসটির বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ ৩২০-২০০, একটি এটিআর ৭২-২০০, একটি সেসনা-২০৮বি গ্র্যান্ড ক্যারাভান, দুটি সেসনা-১৫২ এবং একটি সেসনা-১৫০ এয়ারক্রাফট রয়েছে।

নিরাপদ ফল: মধুপুরের আনারস যাচ্ছে বিদেশে

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: অতি ধনীদের আমানত কমে বাড়ছে ছোট ও মাঝারিদের

‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

টানা দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল ৩৩২৪ টাকা

বিনিয়োগ পাইপলাইন থেকে এসেছে ৪০ কোটি ডলার

সমন্বিত মহাপরিকল্পনা: প্রবৃদ্ধির নতুন কেন্দ্র কক্সবাজার

বাংলাদেশ ব্যাংক: ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যানের উদ্যোগ

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত