হোম > অর্থনীতি

সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৩৮ হাজার টাকা।

আজ সোমবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন পড়বে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা।

ইআরডির প্রতিবেদন: বিদেশি ঋণ শোধে বাড়ছে দায়

এনআরবিসি ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের বনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

সনি-স্মার্টের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মুভি ম্যারাথন

শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু

সাভার চামড়া শিল্পনগরী: সিইটিপির চাপ কমাতে ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ

প্রতিযোগিতামূলক দরপত্রে হচ্ছে ১২ সৌরবিদ্যুৎ প্রকল্প

দেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় পদযাত্রা ও চিত্র প্রদর্শনী

কমল জেট ফুয়েলের দাম

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী