
বর্ণিল আয়োজনের মধ্য শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত সনি-স্মার্ট মুভি ম্যারাথন-২০২৬। শনিবার (২৩ মে) রাতে রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মুখর ছিল বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী, বিচারক আর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। সনি-স্মার্ট মুভি ম্যারাথন-২০২৬ এর আয়োজক বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এটি দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।
সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ৪৩৫ জন প্রতিযোগী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে পাঁচটি রাউন্ডে মোট ৪০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। তাঁদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পান।
সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালী জেলার মাহমুদুল হক। তিনি জিতেছেন সনির লেটেস্ট ব্রাভিয়া ফাইভ সিরিজের ৬৫ ইঞ্চি ফোরকে গুগল টেলিভিশন। আর দ্বিতীয় স্থান অর্জনকারী নউফ শাহীন কনা জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সেভেন এবং তৃতীয় বিজয়ী জাহিদুল ইসলাম জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড ওয়ান।
গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন আলটিমেট ব্যাজ অ্যান্ড নয়েজ ক্যান্সেলিং সমৃদ্ধ সনি হেডফোন ডব্লিউএফ-সিএইচ ৫২০, পাশাপাশি প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীবৃন্দ প্রত্যেকে পেয়েছেন সনি-স্মার্ট মুভি ম্যারাথন সুভিনির আর গিফট ভাউচার।
গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান, পডকাস্টার এবং অভিনেতা রাকিন আবসারসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিযোগী এবং আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে প্রথমবারের মতো ব্যতিক্রমী এবং উদ্ভাবনী এই আয়োজনের জন্য সনি-স্মার্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সামনের দিনের জন্য শুভ কামনা জ্ঞাপন করেন। এ সময় সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইলেকট্রনিক পণ্যের বাজারে বিগত পাঁচ বছর ধরে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনিকে নিয়ে আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একই সঙ্গে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্য জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা।’
উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান বলেন, ‘আমরা কেবল পণ্য বিক্রিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে আমাদের ক্রেতা ও দেশের আপামর জনসাধারণের কল্যাণেও কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে আমরা অতীতে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সংগীত প্রতিযোগিতার মতো আয়োজন করেছি। এবার আমরা আয়োজন করলাম মুভি ম্যারাথন। সামনের দিনেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০ টির বেশি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০ টির বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লেখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমানবন্দরগুলোয় রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির...
৩ ঘণ্টা আগে
প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে সারা দেশ থেকে সংগৃহীত চামড়া আসে সাভারের চামড়া শিল্পনগরীতে। একসঙ্গে এই বিপুল পরিমাণ চামড়া প্রবেশ করায় তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত কার্যক্রমে সরাসরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনায় তৈরি হয় অতিরিক্ত চাপ।
২০ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া ২৭টি সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্যে ৬টি আবার ফেরত এনেছে সরকার। এ জন্য কেন্দ্রগুলো থেকে বিদ্যুতের ক্রয়মূল্য গড়ে আড়াই সেন্ট কমিয়ে (১০০ সেন্টে ১ ডলার) চুক্তি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে