হোম > অর্থনীতি

ফেরত আনা কালো টাকার তথ্য রিটার্নে দেখাতে ব্যাংকগুলোকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে থাকা অপ্রদর্শিত (কালো) অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে এনে তার তথ্য রিটার্ন দাখিলে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার জারি করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

প্রজ্ঞাপনে বলা হয়, অপ্রদর্শিত অর্থ বৈধভাবে দেশে আনতে ৭ শতাংশ কর দিতে হবে। কর পরিশোধের পর ফেরত আনা অর্থ বৈধ হবে এবং আয়কর রিটার্নে তা দেখানো যাবে। 

বিদেশে অপ্রদর্শিত অর্থ সহজে দেশে আনতে ‘অফশোর ট্যাক্স অ্যামনেস্টি’ কার্যক্রম গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতে ব্যাংকগুলোর প্রধান শাখাসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শন ও প্রচার করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

জানা গেছে, আয়কর অধ্যাদেশ অনুসারে চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের (২০২৩) ৩০ জুন সময়ে ৭ শতাংশ কর পরিশোধ করে বাংলাদেশের বাইরে থাকা অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এনে তার তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

এক দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৪ হাজার টাকার বেশি

জ্বালানি, অর্থনীতিতে চাপ কমতে পারে

তদন্ত প্রতিবেদনে তথ্য: বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি

অসুস্থ অর্থনীতিকে সুস্থ করতে পারলে বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমল ৯ হাজার টাকা

বিশ্ববাজারে আবার কমল তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার