হোম > অর্থনীতি

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পত্রে বলা হয় নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, যেহেতু সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবকে শোকজ করার পর তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে প্রতীয়মান হয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক, ডিলাররা এ কারণে আতঙ্কের মধ্য আছেন। ফলে সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যার কারণে সংগঠনের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করে ১২০ দিনের মধ্য নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব প্রদান করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়।

সংগঠনের পরিচালক মো. রেজাউল আলম বলেন, ‘গত কয়েকমাস যাবৎ অ্যাসোসিয়েশনের কার্যক্রম ভালভাবে চলছিল না। ফলে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করেছেন।’

এর আগে চলতি মাসের ১০ তারিখে আরও দুই বাণিজ্যিক সংগঠনে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠন দুটি হলো— বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

ঈদবাজারে বেড়েছে টাকার প্রবাহ

ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা

প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি: বিডা চেয়ারম্যান

সোনা বা ডলার নয়, ইরান যুদ্ধে সর্বাধিক বেড়েছে যে সম্পদের দাম

‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা

পুঁজিবাজার: বিদেশি-প্রবাসীর উপস্থিতি কমেছে

সংকট কাটছেই না, বড় বোতল উধাও

পোশাক কারখানা: ঋণ ও প্রণোদনায় স্বস্তি, এবার বেতন-বোনাস মিলছে আগেই

প্রাইম ব্যাংকের এএমডি পদে পদোন্নতি পেলেন এম নাজিম এ চৌধুরী

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বৃদ্ধি