হোম > অর্থনীতি > করপোরেট

নিকুঞ্জ প্রভাতী মেলার উদ্যোগে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ আয়োজন

বিজ্ঞপ্তি

সকালে নিয়মিত শারীরিক ব্যায়াম শেষে সদস্যরা পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা ও মিষ্টি উপভোগের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানান। ছবি: সংগৃহীত

‘এসো হে বৈশাখ, এসো, এসো’—এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার নিকুঞ্জ-২ এলাকার শরীরচর্চা ও সামাজিক সংগঠন ‘প্রভাতী মেলা’র সদস্যরা আয়োজন করেন পয়লা বৈশাখের বিশেষ পান্তা-ইলিশ অনুষ্ঠান।

সকালে নিয়মিত শারীরিক ব্যায়াম শেষে সদস্যরা পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা ও মিষ্টি উপভোগের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানান।

‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই জীবনদর্শনের ভিত্তিতে প্রভাতী মেলার সদস্যরা প্রতিদিন নিকুঞ্জ পার্কে শরীরচর্চার আয়োজন করে থাকেন। পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজনটি ছিল সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে। ব্যায়াম শেষে উপস্থিত সকলের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে এবং সর্বশেষে সকলের জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়।

‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই জীবনদর্শনের ভিত্তিতে প্রভাতী মেলার সদস্যরা প্রতিদিন নিকুঞ্জ পার্কে শরীরচর্চা করে থাকেন। ছবি: সংগৃহীত

প্রভাতী মেলার সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সদস্য (মুরব্বি) আব্দুল গফুর সরদার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন তরফদার এবং ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী জাকির হোসেন ভূঁইয়া। বক্তারা বলেন, ‘অন্যান্য বিশেষ দিবসের মতো পয়লা বৈশাখও বাঙালির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময় একটি দিন। এটি আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ শুধু একটি নতুন বর্ষপঞ্জির সূচনা নয়, বরং এটি বাঙালির জাতিসত্তা ও ঐতিহ্যের আনন্দঘন উদ্‌যাপন।’

বক্তারা আরও বলেন, ‘এই দিনের মতো আমরা যেন সব মতভেদ ভুলে সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।’ আলোচনায় সিনিয়র সদস্য (সকলের মুরব্বি) আব্দুল গফুর সরদার সবাইকে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের আহ্বান জানান এবং দেশের স্বার্থে মিতব্যয়ী ও সততার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দেন।

পুরো আয়োজনে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত সকলের মধ্যে নতুন বছরের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহামন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব, আইএমএফের সতর্কতা

প্রাক্‌-বাজেট আলোচনা: অর্থনীতিতে চাপ, সতর্ক বাজেটে জোর

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

যুদ্ধের প্রভাবে ডিজেল সংকট: সেচ নিয়ে বিপাকে বাংলাদেশের কৃষক

জ্বালানিতে দৈনিক ভর্তুকি ২০০ কোটি টাকা, সৌরবিদ্যুতে কর ছাড়ের দাবি বিএসআরইএর

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণা: তেল ও ডলারের দামে ঊর্ধ্বগতি, টালমাটাল বিশ্ব অর্থনীতি

বাড়তি ভাড়ার চাপে আমদানি-রপ্তানি