হোম > অর্থনীতি

পর্যটন মেলায় আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ার-২০২৪ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, মেলা চলাকালে টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমান্ডু, কলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ার–২০২৪। মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এই তিন দিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট—রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, নারিতা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

সৌদি সংকটে রেমিট্যান্সে দুশ্চিন্তা

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বেড়েছে মূল্যস্ফীতি

সোনালী ব্যাংকের সব সেবা আগামীকাল রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার