হোম > অর্থনীতি

১১ শতাংশ বাড়িয়ে ৫০ লাখ কোটি টাকার বেশি জিডিপি প্রাক্কলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা, চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। 

এবার ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকার জিডিপির প্রাক্কলন করা হয়। পরে সংশোধিত বাজেটে কিছুটা কমিয়ে ৪৪ লাখ ৩৯ হাজার ২৭৩ কোটি টাকা ধরা হয়।

মন্ত্রিসভায় অনুমোদনের পর আজ বৃহস্পতিবার বেলা ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট বক্তব্যে এ প্রস্তাব উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত আছেন। 

২০২১-২২ অর্থবছরে জিডিপির আকার ছিল ৩৯ লাখ ৭১ হাজার ৭১৬ কোটি টাকা। সেই হিসাবে মাত্র দুই বছরের ব্যবধানের জিডিপি আকার বেড়েছে ১০ লাখ ৩৫ হাজার ৬৬ কোটি টাকা বা ২৬ দশমিক শূন্য ৬ শতাংশ।

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

চুলের যত্নে নতুন ভরসা, দেশজুড়ে মিলছে লিলি সিরাম ওয়েল