হোম > অর্থনীতি

সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

আজ বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। সোনার নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে সোমবার (২২ জুন) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

ঋণের টাকা ঋণেই যাচ্ছে

সিপিডির গবেষণা প্রতিবেদন: পরিকল্পনা না থাকায় অকেজো ৩০ লাখ সোলার সিস্টেম

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

বৈষম্য কমানোর রূপরেখা কোথায়, বাজেট নিয়ে প্রশ্ন সংসদে

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

গত অর্থবছরের বাণিজ্য ঘাটতি ২৪ হাজার মিলিয়ন মার্কিন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

শেয়ারবাজারে এসেই হুলুস্থুল: বন্ড বিক্রির ঘোষণার পরই হারাল ৬০০ বিলিয়ন ডলার

রাজস্বে রেকর্ডের আভাস, ঘাটতির চাপও তীব্র

এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত