হোম > অর্থনীতি

টাঙ্গাইল শাড়িসহ যে ৫ পণ্য জিআই সনদ পাচ্ছে, শিগগিরই গেজেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় স্থান পেতে যাচ্ছে টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃতসাগর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান।

শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জিআই পণ্যের তালিকায় নতুন কয়েকটি নামের বিষয়ে জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গাইলের শাড়ি, যশোরের খেজুর গুড়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর কলা ও লটকন এবং রাজশাহীর মিষ্টি পান স্বীকৃত হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে তা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।’ আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশিত হবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশে বর্তমানে ২১টি জিআই পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বগুড়ার দই, জামদানি, ইলিশ মাছ, ঢাকাই মসলিন, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, দিনাজপুরের কাটারিভোগ চাল, কালিজিরা ধান, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাগদা চিংড়ি, শেরপুরের তুলসীমালা ধান, সিলেটের শীতলপাটি, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা ও চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম উল্লেখযোগ্য।

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

১ লাখ কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগন, বন্ধের মুখে ৪ কারখানা

সোনার দাম আবারও কমল, প্রতি ভরি কত

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন

প্রাইম ব্যাংকের সঙ্গে সেবা হোল্ডিংয়ের চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে দেশজুড়ে সাড়া

সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ১০ হাজার কোটি টাকা ছাড়াল

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত