হোম > অর্থনীতি

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগী বাড়ছে দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৪-২৫ অর্থবছরে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা বাড়ছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার মাতৃত্বকালীন ভাতা ও শহর এলাকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচিকে ঢেলে সাজিয়ে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল কর্মসূচির আওতায় এমআইএস ভিত্তিক মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির অধীনে মায়েদের ৩৬ মাস পর্যন্ত মাসিক ৮০০ টাকা প্রদান করা হয়। সারাদেশে মা ও শিশুদের সহায়তা প্রাপ্তি সহজ ও নিশ্চিত করতে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে। এ ছাড়া, এ কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ১৫ লক্ষ ৪ হাজার ৮০০ জন হতে ১৬ লক্ষ ৫৫ হাজার ২৮০ জনে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

অর্থমন্ত্রী এ সময় আরও জানান, সুবিধাবঞ্চিত ও বিপন্ন সকল শিশুর সুরক্ষায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মাধ্যমে সমগ্র দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ফরিদপুর, কুষ্টিয়া, বরগুনা, কক্সবাজার, জামালপুর ও শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মাধ্যমে সুবিধাবঞ্চিত বিপন্ন শিশুদের পরিবার বা নিকট আত্মীয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে পুনঃএকত্রীকরণ/পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে। 

বর্তমানে এ সকল কেন্দ্রে ১ হাজার ৮৮ জন ছেলে এবং ১ হাজার ২১৬ জন মেয়ে শিশু অবস্থান করছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

বাংলাদেশের পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করেছে ছুটি গ্রুপ

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ ও ১ লাখ ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহযোগিতা চায় সরকার

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার