হোম > অর্থনীতি

যাত্রীসেবার মান বাড়াতে আন্তরিক হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। ছবি: সংগৃহীত

যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রী হয়রানি বন্ধে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। আজ রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীসেবা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। এ সময় তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করা এবং যাত্রীদের হয়রানি রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল-ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধের নির্দেশ

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে, ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম

অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী কর্মী

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

জ্বালানি তেলে সব রেশনিং প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ডলারের বাজারে ফের অস্থিরতা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বছরে নারী ব্যাংকার কমল ২,৫৮৮ জন

অ্যাভিয়েশন ও টুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী