হোম > অর্থনীতি

সর্বজনীন পেনশনে জমা ১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশন কর্মসূচিতে (স্কিম) সাড়ে ৩ লাখ মানুষ নিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছেন। স্কিম চালু হওয়ার সাড়ে ১০ মাসে এমন মাইলফলক স্পর্শ হয়েছে; যার মাধ্যমে সরকারি ফান্ডে জমা পড়েছে ১০০ কোটি টাকা। গতকাল বুধবার এক ‍বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন স্কিমে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায় বর্তমানে মোট নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ এবং মোট জমার পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। ইতিমধ্যে জমাকৃত অর্থের মধ্যে ৯২ কোটি ৬৮ লাখ টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।

এদিকে আরও সাত ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করল সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় সাত ব্যাংকের এমডি ও সিইওসহ অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় পদযাত্রা ও চিত্র প্রদর্শনী

কমল জেট ফুয়েলের দাম

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

সোনার দাম কমল ২১৫৮ টাকা

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করবে এসওএস ও বিএসআরএম

পিআরআইয়ের সতর্কতা: প্রবৃদ্ধিমুখী ব্যয় পদক্ষেপে বাড়বে মূল্যস্ফীতির চাপ

ঋণের বোঝা দরিদ্র দেশের কাঁধে

আস্থার ঘাটতির মধ্যেই বড় বিনিয়োগের স্বপ্ন

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি, বেশির ভাগই সৌরবিদ্যুৎ