হোম > অর্থনীতি

সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে জাহাজ চট্টগ্রামের পথে

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

সৌদির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টায় (বাংলাদেশে বুধবার সকাল ৬টা) জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত।

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটিকে হরমুজ প্রণালি দিয়ে আসতে হবে না জানিয়ে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘১২ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে জাহাজটি। আগামী মে মাসের ৪-৫ তারিখের মধ্যে আবার পুরোদমে ক্রুড অয়েল থেকে জ্বালানি উৎপাদনে যাওয়া যাবে বলে আশা করছি।’

সূত্র জানায়, ইতিমধ্যে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট গত ১২ ফেব্রুয়ারি রাত থেকে বন্ধ রয়েছে। অবশ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এক লাখ টন অপরিশোধিত তেল বোঝাই করা ‘নর্ডিক পোলক্স’ জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের ছাড়পত্রের অপেক্ষায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা দৃশ্যমান হয়নি।

বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ আমদানি করে চাহিদা মেটাতে হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। অবশিষ্ট ৮ শতাংশ স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। সরবরাহ করা জ্বালানির মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল।

দেশে প্রতিবছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেসসহ ১৬ ধরনের তেলজাতীয় পণ্য উৎপাদন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেল পরিশোধন করলে জ্বালানির দাম কম পড়ে, প্রায় ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায়।

পোশাক খাতে ক্রয়াদেশ হারানোর শঙ্কা, মোকাবিলায় উৎসে কর কমানোর প্রস্তাব বিসিআইয়ের

ইউএস-বাংলার মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক

সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন

মার্কিন প্রতিনিধি ঢাকায় আসছেন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কূটনীতিতে নতুন মোড়

৯৮ হাজার কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার উদ্বোধন

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট মো. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

স্বস্তির পথে রিজার্ভ, সামনে অনিশ্চয়তা

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদ্‌যাপন

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেকট্রোমার্টের তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন