হোম > অর্থনীতি

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়াল সরকার

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়—সরকার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ ক-তে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে ১৮ জানুয়ারি, ২০২৩ জারিকৃত প্রজ্ঞাপন এস. এর. ও. নম্বর-১৪-আইন/ ২০২৩ এর অধিকতর সংশোধন করেছে। 

উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ (সরকারি, আইপিপি ও রেন্টাল উৎপাদন কেন্দ্র) ইউনিটপ্রতি ১৪ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। ক্যাপটিভ বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) ইউনিটপ্রতি ৩০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়—নতুন দাম চলতি ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হবে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন: সারে ভর্তুকির অর্ধেক পান শীর্ষ ২০% ভূমিমালিক

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

রিহ্যাবের বাজেট প্রতিক্রিয়া: বাড়তি করে বাড়বে ফ্ল্যাটের দাম

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী

সংকটে দারাজ, সারা দেশে ১৬ হাব বন্ধ

সিটিজেনস ব্যাংকের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কৃষকের ঘরের কাছে ২ হাজার ক্ষুদ্র হিমাগার করা হবে: কৃষিমন্ত্রী

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে