হোম > অর্থনীতি

সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ ৫০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

সাধারণ বীমা করপোরেশন ২০২৪-২৫ অর্থবছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা করপোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন-অর-রশিদ, জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে মাকসুদুল আহসান ভুইয়া উপস্থিত ছিলেন।

২০২৪ আয় বছরে লভ্যাংশ ছাড়াও সাধারণ বীমা করপোরেশন আয়কর ও মূসক বাবদ ২৪৬ কোটি ৬২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। নিয়মিতভাবে সরকারকে উল্লেখযোগ্য অর্থ প্রদান করায় এই করপোরেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

দেশের অর্থনীতি: সব খাতে মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষত

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা

ডিজিটাল সেবায় কর আরোপ ও তামাকে শুল্ক বাড়ানোর প্রস্তাব

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

ধর্মঘটের হুমকি শ্রমিকদের, ২০ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কায় স্যামসাং

ঈদে যমুনা ইলেকট্রনিকসের ‘ডাবল খুশি অফার’, রয়েছে গাড়ি জেতার সুযোগ

দেশে কমল সোনা-রুপার দাম