নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের অফিসিয়াল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সম্প্রতি এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে বলে কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আগামী পাঁচ বছর (২০২৬-৩০) গুলশান ইয়ুথ ক্লাবের অফিসিয়াল স্পনসর হিসেবে থাকবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)।
চুক্তি সই শেষে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমালের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান।