হোম > অর্থনীতি

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদ কমিটি গঠন

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, জিয়া পরিষদ স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই কমিটি অনুমোদন করেন।

ব্যাংকটির উপমহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহাকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহসভাপতি; সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মণ্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণাধর্মী সংগঠন জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সততা ও জবাবদিহি নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠা সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় এবং পেশাজীবী প্ল্যাটফর্মে নিজেদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

বড় শিল্প গ্রুপের কর ফাঁকি ফের খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব

সারের দাম বৃদ্ধি, ভুট্টার আবাদ কমানোর ঘোষণা মার্কিন কৃষকদের

দেশে সোনার দাম বাড়ল ৩২৬৭ টাকা

দেশে জ্বালানি তেল আছে কতটুকু, চলবে কয়দিন

ক্রুড অয়েল সংকট: ইস্টার্ন রিফাইনারি বন্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় ইউরোজোনে বেড়েছে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ছাড়াল ৪ ডলার, চার বছরে সর্বোচ্চ