হোম > অর্থনীতি

চিনির দাম কমাতে শুল্ক ছাড়ের ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজারে চিনির দাম সহনীয় রাখতে আমদানিতে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক কমতে পারে। বর্তমানে চিনিতে নিয়ন্ত্রণ মূলক শুল্ক রয়েছে ৩০ শতাংশ। তা ১০ শতাংশ কমতে পারে। আর চলতি সপ্তাহেই শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববাজারের দোহাই দিয়ে প্রায় দুই বছর চিনির দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে বিশ্ববাজারে দাম কমে এলেও স্থানীয় বাজারে এর সুফল মিলছে না। এনবিআর জানায়, বর্তমানে আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট, ৩০ শতাংশ রেগুলেটরি ডিউটি এবং ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও প্রতিটন চিনিতে নির্দিষ্ট ৩ হাজার টাকা কর দিতে হয়।

জানা যায়, গত মে মাসে এক লাফেই চিনিতে বাড়ানো হয় ১৬ টাকা। টিসিবির তথ্য বলছে, সবশেষ গত শনিবার সংস্থাটি এক কেজি চিনি বিক্রি করে ১৩৫ টাকা দামে।

আমদানিকারকেরা জানান, সব মিলিয়ে প্রতি কেজি চিনি ভোক্তার হাতে পৌঁছা পর্যন্ত সার্বিক ট্যাক্স দাঁড়ায় প্রায় ৬৫ শতাংশ। 

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়াল

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সোনার দাম কমল ৩,৩০৩ টাকা, ভরিতে কত

কৃষির ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম