হোম > অর্থনীতি

দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়াল বিকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। অনেক সংগঠন এবং স্বেচ্ছাসেবক সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠন করছেন। 

তাৎক্ষণিক এ তহবিল গঠনে বেশি ব্যবহার হচ্ছে মোবাইল আর্থিক সেবাগুলো। তবে দৈনিক ও মাসিক লেনদেনের সীমাবদ্ধতার কারণে বিপাকে পড়ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা বাড়িয়েছে বিকাশ লিমিটেড। 

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় বিকাশের কিছু সেবার দৈনিক ও মাসিক লেনদেন সীমায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক এজেন্ট থেকে দৈনিক ৫০ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন। আর এক মাসে এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা। 

একজন গ্রাহক প্রতিদিন ৫০ হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। আর এক মাসে সেন্ড মানি করতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা। 

এ ছাড়া একজন গ্রাহক এজেন্টের কাছ থেকে এক দিনে ক্যাশ আউট করতে পারবেন ৫০ হাজার টাকা। আর এক মাসে এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করা যাবে ২ লাখ ৫০ হাজার টাকা।

সৌদি থেকে বিকল্প পথে চট্টগ্রামে আসছে ১ লাখ টন তেল

১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

মজুত পর্যাপ্ত, এপ্রিল মাসে আমরা পুরোপুরি নিরাপদ: জ্বালানি বিভাগের যুগ্ম সচিব

ব্যারেলপ্রতি তেলের দাম বাড়ল ৫ ডলারের বেশি, সোনার বাজারও ঊর্ধ্বমুখী

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: খাতুনগঞ্জে আমদানিনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী

ঈদ-মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

বড় শিল্প গ্রুপের কর ফাঁকি ফের খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী