হোম > অর্থনীতি

সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের তৈরি পোশাকশিল্পের আরও একটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি হলো গাজীপুর সদরের পুবাইল এলাকার এপিএস নিট কম্পোজিট লি.। গতকাল রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪।

এপিএস নিট কম্পোজিট গোল্ড সনদ পেয়েছে। ১১০ নম্বরের মধ্যে এপিএস নিট কম্পোজিট পেয়েছে ৭১ নম্বর। 

বিজিএমইএর তথ্যমতে, বাংলাদেশে ২১৪টি সুবজ কারখানার মধ্যে প্লাটিনাম রেটিং পেয়েছে ৮০টি। এ ছাড়া গোল্ড রেটিং ১২০টি, ১০টি সিলভার। আর চারটি সার্টিফায়েড। তা ছাড়া এখনো গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে অনেক কারখানা। মোট ১১০-এর মধ্যে যেসব কোম্পানি ৮০ বা তার চেয়ে বেশি নম্বর পায়, তারা প্লাটিনাম সনদ লাভ করে। কোনো কারখানা ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড সনদ পায়, ৫০ থেকে ৫৯ পেলে পায় সিলভার সনদ আর ৪০ থেকে ৪৯ পেলে পায় সার্টিফায়েড সনদ।

ভর্তুকি কমানোর ঝুঁকি নিতে চায় না সরকার

চামড়ার মোকামে মন্দার ছায়া

বিমানের কাছে এবার ১০ উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব এয়ারবাসের

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

ডিসিসিআইয়ের ত্রৈমাসিক মূল্যায়ন: মন্থর হচ্ছে অর্থনীতির চাকা

ঢাকায় নতুন প্ল্যাটফর্মের যাত্রা: পুনর্ব্যবহারভিত্তিক নতুন অর্থনীতির পথে এশিয়া

ভারতে ৩ কোটি ব্যারেল তেল রাখবে আরব আমিরাত, অবকাঠামোতে বিনিয়োগ করবে ৫ বিলিয়ন ডলার

সোনার দামে বড় পতন, কমল ৪৩৭৪ টাকা

ট্রাম্পের সফরে ২০০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি চীনের, তবু কেন বোয়িংয়ের শেয়ারে দরপতন

সোনার দাম কমল ২২১৫ টাকা