হোম > অর্থনীতি

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়েছে। মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ২৩ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৭৪ হাজার কোটি টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশ। আর তিন মাসের ব্যবধানে মোট খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কাটি টাকা।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে মার্চ শেষে মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা বা ২৪ দশমিক ১৩ শতাংশ। আর মন্দ ঋণের পরিমাণ ৩ লাখ ৪২ হাজার ৬৪ কোটি টাকা।

খেলাপি ঋণের মধ্যে মন্দ ঋণের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। আর ব্যাংকগুলোর প্রভিশন (ব্যাংকের আয় থেকে টাকা সরিয়ে ঋণের বিপরীতে সংরক্ষণ করাই হচ্ছে প্রভিশনিং আর রক্ষিত অর্থকে বলা হয় প্রভিশন) দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ১০২ কোটি। এর মধ্যে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৫৫ কোটি টাকা।

সোনার দামে আবারও বড় পতন, দুই দফায় কমল ১১০২৩ টাকা

লক্ষ্য বড়, দুশ্চিন্তা টাকার

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে

মাথাপিছু আয় ও জিডিপি বেড়েছে বিনিয়োগে মন্দা

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

কমতে পারে ইলেকট্রিক গাড়ির দাম, বাড়তে পারে তেলচালিত গাড়ির

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার

২০২৬ সালের সেরা ডেটা-সাশ্রয়ী মিউজিক ডাউনলোডার