হোম > অর্থনীতি

ইভ্যালির রেঞ্জ রোভারের দর উঠল ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খোলা নিলামে ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। হাবিবুর রহমান নামের একজন ক্রেতা এই দর দেন। তবে এই দামেই গাড়িটি বিক্রি হবে কি না, এখনো জানাননি নিলামকারীরা। ৪০ মিনিটেরও বেশি সময় ধরে নিলামে এই গাড়ির দর-কষাকষি চলে। দ্বিতীয় সর্বোচ্চ দর দেন শেখ শফিউল আলম, ১ কোটি ৮১ লাখ। রেঞ্জ রোভারটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন। 

নিলামের তালিকায় রেঞ্জ রোভার ছাড়াও রয়েছে একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই গাড়ি। 

টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। 

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকই কাজ করেন যোগ্যতার নিচে: আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

সৌদি সংকটে রেমিট্যান্সে দুশ্চিন্তা

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে বেড়েছে মূল্যস্ফীতি

সোনালী ব্যাংকের সব সেবা আগামীকাল রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু