হোম > অর্থনীতি

যান্ত্রিক ত্রুটিতে রোমে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। অবতরণের পর কারিগরি পরীক্ষায় ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানের সূত্র জানায়, নিরাপত্তার কারণে ফ্লাইটটি রোমে জরুরি অবতরণ করে। অবতরণের পর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু করেন। প্রাথমিক পরিদর্শনে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটি আপাতত উড্ডয়নের অনুমতি পায়নি। পরে সেটিকে গ্রাউন্ডেড রাখা হয়।

ফ্লাইটটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। তাঁদের দুর্ভোগ কমাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা, আবাসন, খাবার সরবরাহসহ প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামত অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত শেষ হওয়ার পরই পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে পদ কমল ২৩ হাজার

সোনার দাম: এক দিনে ১০ হাজার বাড়ানোর পরদিন ৩ হাজার টাকা কমাল বাজুস

নিলামপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

সেপা স্বাক্ষরকে স্বাগত জানাল এফবিসিসিআই

বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়াবে ঢাকা-ক্যানবেরা

স্বর্ণ নীতিমালা সংশোধনে এগোচ্ছে সরকার

এক্সিমের পর সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা

এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস-সংকটও কাটছে