হোম > অর্থনীতি

বাজেটে রি-ইনস্যুরেন্স প্রিমিয়ামে উৎসে কর ১০ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বিমা খাতের স্বার্থে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রি-ইনস্যুরেন্স প্রিমিয়ামের ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে রি-ইনস্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বিমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার ১০ থেকে ৫ শতাংশে হ্রাস করা হয়েছে।

রি-ইনস্যুরেন্স প্রিমিয়াম হলো বিমা কোম্পানি তাদের ঝুঁকির একটি অংশ অন্য কোনো বিমা কোম্পানি বা পুনর্বিমা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য যে অর্থ পরিশোধ করে।

দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮২টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে সাধারণ বিমা কোম্পানি ৪৬টি।

সাধারণ বিমা কোম্পানিগুলো নিজেদের ঝুঁকি কমাতে পুনর্বিমা করে থাকে। দেশে পুনর্বিমা করা হয় একটিমাত্র প্রতিষ্ঠানে, সেটি সাধারণ বীমা করপোরেশন।

জুলাই শহীদ ও আহতদের আবাসনের জন্য বরাদ্দ ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন

বরাদ্দ বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনায়, প্রস্তাব ১০ হাজার ৩৫০ কোটি

পিসিএএফর সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

একাধিক গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ সারচার্জ

বাজেটে বেসরকারি খাতে ঋণ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে: সিপিডির খন্দকার গোলাম

নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪,৪০১ কোটি টাকার প্রস্তাব

মার্কেট-শপিং মল খোলা রাখার নতুন সময়, আজ থেকেই কার্যকর

আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

প্রান্তিক অর্থনীতি উদ্দীপনায় ৬০ হাজার কোটি টাকা

৫ টাকার জিনিস ২৫ টাকা দেখানোর সংস্কৃতি বন্ধ হলেই বাজেট সফল: আবদুল মজিদ