হোম > অর্থনীতি

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনা-সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র ও এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্ট্যার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে নতুন সংকট

বিইওএল তৃতীয়বারের মতো অর্জন করেছে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সার্টিফিকেশন

উড়োজাহাজ ব্যবসা: বোয়িং-এয়ারবাসের বাজার খেয়ে ফেলছে চীনা কম্যাক

এস আলমের মামলা লড়ার প্রস্তুতি সরকারের, ঘণ্টায় খরচ ১২৫০ ডলার

বিমানের নতুন এমডি হুমায়রা

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাগরে ভাসমান গুদাম: তিন দিনের মধ্যে পণ্য খালাস না করলে ব্যবস্থা

শুল্ক হ্রাসের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের অস্ত্র-তেল কিনবে ভারত

বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীন, অধ্যাদেশ জারি

পণ্য আমদানির বিস্তারিত তথ্য মিলছে এনবিআরের ওয়েবসাইটে