হোম > অর্থনীতি

বিশ্বের সর্বোচ্চ ৪৭৫ শতাংশ মূল্যস্ফীতিতে ভেনেজুয়েলা

এএফপি, ঢাকা

ছবি: এএফপি

বিশ্বের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে চলছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ২০২৫ সালে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ শতাংশে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ হার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস ২৬৯ দশমিক ৯ শতাংশকেও অনেকখানি ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসে মূল্যস্ফীতি প্রায় ৫২ শতাংশ হয়েছে। তবে পুরো বছরের জন্য কোনো পূর্বাভাস এখনো প্রকাশ করেনি ব্যাংক।

মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। এরপর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হন। বর্তমানে দুই দেশ দ্রুত কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে রয়েছে এবং ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ যৌথভাবে উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।

তবে সাধারণ মানুষের জীবনে স্বস্তি এখনো দূর, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের দামে। কারাকাসের ৫৮ বছর বয়সী হিসাবরক্ষক আলিক্স আপন্তে বলেন, ‘সবজি কিনতে তাঁকে এক সুপার মার্কেট থেকে আরেকটিতে যেতে হয়, যা হওয়া উচিত নয়।’

অর্থনীতিবিদদের মতে, ভেনেজুয়েলায় গড় মাসিক আয় ১০০ থেকে ৩০০ ডলার, যা ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করতেও যথেষ্ট নয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খাদ্য ও পানীয়র দাম বেড়েছে ৫৩২ শতাংশ, ভাড়া বেড়েছে ৩৪০ শতাংশ, স্বাস্থ্যসেবার খরচ বেড়েছে ৪৪৫ শতাংশ।

বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল আবারও হাইপারইনফ্লেশন (মাসে ৫০% বা তার বেশি মূল্যবৃদ্ধি) ফিরে আসতে পারে। এর আগে ২০১৮ সালে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ১ লাখ ৩০ হাজার শতাংশে পৌঁছেছিল, যার ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে চলে যায়।

তবে নতুন ভারপ্রাপ্ত নেতা ডেলসি রদ্রিগেজ কিছু অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন—যেমন আরও কঠোর আর্থিক শৃঙ্খলা, টাকা ছাপানো বন্ধ, ডলার ব্যবহারের অনুমোদন এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা আশা করছেন, ২০২৬ সালে মুদ্রাস্ফীতি কিছুটা কমে প্রায় ১০০ শতাংশে নেমে আসতে পারে।

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ