হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হরিপুরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার ভাতুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নাসিম আলী (১২)। সে হরিপুর উপজেলার ভাতুরিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকার ইকরামুল করিমের ছেলে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার।

নিহতের স্বজনেরা জানান, বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায় নাসিম আলী। তবে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার মা খোঁজ করতে থাকেন। খবর পেয়ে মাঠের একপাশে একটি কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। স্থানীয়দের সহযোগিতায় নাসিম আলীকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার মা।

পুলিশ জানায়, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক নাসিম আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ পুলিশের হেফাজতে নেন।

ওসি জয়ন্ত কুমার বলেন, মরদেহ সংশ্লিষ্ট হরিপুর থানা হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে। ওই থানা আইনি ব্যবস্থা নেবে।

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে