হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা (৩৫) নামে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নাসিমা আব্দুল্লা নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ছিলেন। আজ সকালে ফাজিলপুর গ্রামে এক নারীর দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মরদেহের অবস্থা এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “নিহতের পরিহিত বোরখায় আগুনে পোড়ার চিহ্ন রয়েছে এবং তার পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পকেটে মিলল ৫৯০টি ইয়াবা, ৮ মামলায় দুই কারবারি কারাগারে

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা, স্বামী–শাশুড়ির নামে মামলা

কিশোরী অপহরণের অভিযোগ: থানায় মামলা করতে না পেরে এসপির দ্বারস্থ পরিবার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ৪ ঘণ্টার কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে মাদক মজুত রেখে বিক্রি, দম্পতি আটক

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড