হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং সরকার পতনের ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

সদর ও হরিপুর উপজেলায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় রুহিয়া পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অ্যাপোলো এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান লিপুকে গ্রেপ্তার করা হয়। হরিপুরে গত ৪ আগস্টের ছাত্র-জনতার মিছিলে হামলা, হত্যাচেষ্টা ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে দুই আওয়ামী লীগ সমর্থকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার পতনের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে রাণীশংকৈল থেকে আওয়ামী লীগের চার নেতাসহ পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ধর্মগড় ইউপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান এবং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হামিদুর রহমান অন্যতম রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার গভীর রাতে একটি গোপন বৈঠক থেকে এই চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো ৩টি (তিন) অবিস্ফোরিত হাতবোমা এবং গত ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারির অবরোধ-হরতালের ডাকসংবলিত ৯৩ পাতা সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের চার ছাত্রী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আহত পারুলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: তিনটি মেশিন বন্ধ, ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবি