হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
এতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ঠাকুরগাঁও জেলা যুবদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুরকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসাবে ২০১৮ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়। 

এ বিষয়ে বিলুপ্ত কমিটির সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে। সামনে যারা নেতৃত্বে আসবেন তাদের সঙ্গে থাকার কথা জানান এ যুবদল নেতা।’

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই