হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সুমনের খেলার টানে ছুটে গেল কিশোর, শাসন করায় আত্মহত্যার চেষ্টা! 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিকে কলেজ মাঠে মুখোমুখি হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রানীশংকৈলের সোহেল রানা ফুটবল একাডেমি। ম্যাচটি দেখতে ছুটে আসে কিশোর লোকমান (১২)। ম্যাচ শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা শাসন করলে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ওই কিশোরকে দেখতে আসেন ব্যারিস্টার সুমন। তিনি কিশোরের দাদির হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন এবং কিশোরের পড়াশোনার সকল দায়িত্ব বহনের ঘোষণা দেন। 

জানা গেছে, আজ রোববার রাত ৯টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে। ওই কিশোর আব্দুল জব্বারের ছেলে। 

কিশোরর দাদি হাসিনা বেগম বলেন, ‘ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যাওয়ার জন্য ২০০ টাকা চায় লোকমান। আমরা টাকা না দেওয়ায় লুকিয়ে ২০০ টাকা নিয়ে সে খেলা দেখতে যায়। পরে সন্ধ্যায় বাড়িতে ফিরলে আমি ও তার ফুপুরা বকাবকি করি। সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে দ্রুত ভ্যানে করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’ 

লোকমানের দুলাভাই মোস্তাফিজার রহমান বলেন, ‘ছোটবেলা থেকে লোকমান ফুটবল খেলার ভক্ত। কোথাও খেলা হলে তাকে ধরে রাখা যায় না।’ 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিব কুমার রায় বলেন, ‘তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।’

কাতার, তুরস্কসহ ১০ দেশের সংস্কৃতির দেখা মেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

অলস পড়ে আছে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন