হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

কোরবানি পশুর হাটে অতিরিক্ত খাজনা, ১ জনের কারাদণ্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের দায়ে ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার এই দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত মোস্তফা কামাল উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে। 

অভিযোগে জানা যায়, উপজেলার কাতিহার হাটে ২৩০ টাকার গরুর খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা করে আদায় করছিল ইজারাদারের কর্মচারী। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে ইজারাদারের এক কর্মচারীকে এই কারাদণ্ড দেন। 

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে