হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হতদরিদ্র ১০০ পরিবারকে দেওয়া হলো ১৫ দিনের খাবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও ‘এক্স ক্যাডেট অ্যাসোসিয়ন’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ১০০ পরিবারকে ‌১৫দি‌নের খাবার পৌছে দেওয়া হয়েছে। খাদ‌্যসামগ্রী মধ্যে রয়েছে খেজুর, চাল, ডাল, চিনি, লবণ ও তেলসহ ১০ প্রকারের পণ্য। 

গতকাল বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী হাতে হাতে পৌঁছে দেন  সংগঠন‌টির সদস‌্যরা।

এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব অনুধাবন করে এ‌ই উদ্যোগ। সাহায্য গ্রহিতারা যে‌ন স্বাচ্ছন্দ্যে নি‌তে পা‌রেন এরজন‌্য রাতের আধা‌রে বিতরণ করা হয়। এমন‌কি গ্রহীতা‌দের ছবি বা ভি‌ডিও পর্যন্ত করা হয় না।

এক্স ক্যাডেটের সভাপতি জাকির হোসেন রুবেল বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির যাঁতাকলে অসহায় মানুষের দুঃখের কথা বলার কোনো জায়গাও নেই। তারা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জায় মুখ খুলে কারও কাছে কিছু চায় না। এ অবস্থায় কিছু সংখ‌্যক মানু‌ষের পা‌শে দাঁড়া‌নো ‌উদ্যোগ গ্রহণ ক‌রি আমা‌দের সংগঠন থে‌কে।’

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৩২ হাজার টন

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা