হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে নিহত ১, দুই দিনে চারজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে সদ‌রের গুঞ্জরগড় গ্রামের পাশের এক বিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক র‌কিবুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাম মিয়া গুঞ্জরগড় এলাকার বা‌সিন্দা। এ নিয়ে দুই দিনে এ জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হলো।

কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রুবেল বলেন, আজ সকালে কালাম‌ মিয়া গ্রামের পাশের বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তি‌নি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। দগ্ধদের মধ্যে ছয়জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই