হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সাবেক এমপি সুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন। 

আদালতের পরিদর্শক আব্দুল ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, সাবেক এমপি সুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। 

আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মাজহারুল ইসলাম সুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে। 

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে ওই দিন (১১ সেপ্টেম্বর) মাজহারুল ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই