হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য সুজনকে সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে পুলিশ। এ সময় সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে পাঁচ দিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ চারজনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে নির্দেশদাতা হিসেবে আসামি করে হত্যা মামলা করা হয়। ফজলে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহার ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামে আরেক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন।

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, শুরু ভোটের আনুষ্ঠানিক লড়াই