হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। 

আজ রোববার ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। 

ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে সাংবাদিকেরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। তাই সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।’ 

কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস প্রমুখ।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি