হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ১০ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিখোঁজ সীমান্ত মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে সীমান্ত মিয়া (১৩) নামের এক স্কুলছাত্র গত ১০ দিন ধরে নিখোঁজ। গত ২৪ আগস্ট বাড়ি থেকে অভিমান করে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। সীমান্ত মিয়া মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।

সীমান্তের দাদা মিরাজ মিয়া জানান, কুরনী জালাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সীমান্ত স্কুলে না গিয়ে মোবাইল নিয়ে সময় কাটায়। এ নিয়ে রাগারাগি করলে গত ২৪ আগস্ট সকাল ৬টার দিকে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) মির্জাপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

সীমান্ত মিয়ার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। কোনো সুহৃদয়বান ব্যক্তি সীমান্তের সন্ধান পেলে তার দাদা মিরাজ মিয়ার মোবাইল নম্বরে ০১৬১৮ ০৮৪৭৩৯, ০১৭২৬ ৫৬৬১৪৩ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়: কাদের সিদ্দিকী

উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয়রা

টাঙ্গাইলের সিল্ক শিল্প: দিনরাত ব্যস্ত কারিগরেরা

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের মাতম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেডের কাজে ঈদে দুর্ভোগের শঙ্কা

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ