হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত ২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

কালিহাতী উপজেলার ইন্নিবাড়ি এলাকায় ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু হয়। সেখানে রেললাইনে কয়েকজন জড়ো হন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উত্তরবঙ্গগামী ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিলেন। ট্রেনটি কালিহাতী উপজেলার ইন্নিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। একই উপজেলার নাগবাড়ি এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে পড়ে রানা নামে পাবনার এক যাত্রী মারা যান।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মহাসড়কে যানজটের কারণে বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথিমধ্যে ওই যাত্রীর শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান তিনি।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার