হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

টাঙ্গাইল প্রতিনিধি

পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: আজকের পত্রিকা

এবারের দুর্গাপূজায় বিএনপি সরকার প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। দুর্গাপূজায় সরকারের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করেছে। সনাতন ধর্মাবলম্বীরাও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। বর্তমানে জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি তাঁদের আস্থা ও প্রত্যাশা রয়েছে। বিগত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তাঁরা যে প্রত্যাশা করেছিলেন, সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তা পূরণ করতে পেরেছে।

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, ইভ-টিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এ বিষয়ে ভালো সাড়া পেয়েছি। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমাদের কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।’

মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জিসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‘আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যেন আমাকে সারা জীবন মনে রাখে’

নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের

নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩