হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা, রান্না করা বিরিয়ানি এতিমখানায় বিতরণের নির্দেশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

আজ দুপুরে সখীপুরের গড়বাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করেন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা খাবার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গরু জবাই করে বিরিয়ানি রান্না করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবারগুলো নষ্ট না করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।’

সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়: কাদের সিদ্দিকী

উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয়রা

টাঙ্গাইলের সিল্ক শিল্প: দিনরাত ব্যস্ত কারিগরেরা

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের মাতম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেডের কাজে ঈদে দুর্ভোগের শঙ্কা

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন