হোম > সারা দেশ > টাঙ্গাইল

মিটার না দেখে বিল! গোপালপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে গ্রামবাসীর ক্ষোভ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গোপালপুর জোনাল শাখার গ্রাহকেরা। ছবি: সংগৃহীত

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গোপালপুর জোনাল শাখার গ্রাহকেরা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা তীরবর্তী সোনামুই ও নারায়ণপুর গ্রামের অন্তত ৪০ জন গ্রাহক অভিযোগ করেন, তাঁদের মিটারে দেখানো ইউনিটের চেয়ে ৫০ থেকে ২০০ ইউনিট বেশি বিল করা হয়েছে। তাঁদের অভিযোগ, মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে। ফলে তারা অতিরিক্ত বিল দিতে বাধ্য হচ্ছেন, এমনকি দেরি হলে গুনতে হচ্ছে জরিমানাও।

জানা গেছে, ১ থেকে ৭৫ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিট ৭ টাকা ২০ পয়সা হারে বিল করা হয়। এতে করে অনেক গ্রাহকই অতিরিক্ত অর্থ পরিশোধে বাধ্য হচ্ছেন।

নারায়ণপুর গ্রামের বাসিন্দা তাওফিক আহমেদ বলেন, ‘জুনের ৮ তারিখে রিডিং লেখা হয়েছে ৬৬৩০ ইউনিট, অথচ ৩০ জুন মিটারে আছে ৬৫৭৫ ইউনিট। অফিসকে বললে বলে, “পরের মাসে সমন্বয় হবে।” কিন্তু পরে আর কোনো সমন্বয় করে না।’

ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গোপালপুর জোনাল শাখার গ্রাহকেরা। ছবি: সংগৃহীত

সোনামুই গ্রামের বিধবা রহিমা বেগম বলেন, ‘আজ মিটারে দেখাচ্ছে ১১০৫ ইউনিট, কিন্তু ৮ তারিখে রিডিং লেখা হয়েছে ১২৬৫ ইউনিট। এভাবে অতিরিক্ত বিল দিয়ে আমি কিভাবে চলব? স্বামী-সন্তান নাই, সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে।’

সোনামুই মধ্যপাড়া জামে মসজিদের কমিটির সদস্য বিপ্লব খান বলেন, ‘আজ পর্যন্ত মিটারে ১৬৮৬ ইউনিট খরচ হয়েছে, অথচ ২০ দিন আগে বিল করা হয়েছে ১৭২০ ইউনিট। এর প্রতিবাদে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হচ্ছি।’

এ বিষয়ে গোপালপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘রিডিং লেখার সময় ভুল হতে পারে। কতজন গ্রাহকের এমন ভুল হয়েছে তার কোন তথ্য নেই। অভিযোগ পেলে আমরা ঠিক করে দিচ্ছি। গত ৯ দিনে ১২ থেকে ১৪টি বিল সংশোধন করা হয়েছে। ৭৫ হাজার গ্রাহকের বিপরীতে লোকবল সীমিত, তাই ত্রুটি কিছুটা হতেই পারে।’ তবে মিটার না দেখে রিডিং করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা রিডিং দেখতে ফিল্ডে লোক পাঠাই।

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২

পাকুটিয়া হাটে চামড়ার স্তূপ, নেই ক্রেতা