হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) দলবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁদের।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া; টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা; কালিহাতী উপজেলার পৌলি এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন; দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া; মঙ্গলহোড় মধ্যপাড়া এলাকার মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত এবং মঙ্গলহোড় এলাকার মো. মোবারকের ছেলে আব্দুর রউফ।

সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূ দেলদুয়ার থানায় তাঁর ফুফুর বাড়িতে বেড়াতে যান। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি।

ওমরাও খান দিপুর ভাষ্য, ওই দিন রাতে মাদারজানি যাওয়ার পথে আসামিরা গৃহবধূকে জোর করে মোহন টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। গৃহবধূর মুঠোফোন ও পার্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বলে জানান সরকারি কৌঁসুলি।

ঘটনার পরদিন গৃহবধূ বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন। দেলদুয়ার থানার পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি