হোম > সারা দেশ > টাঙ্গাইল

পরিচয় মিলেছে টাঙ্গাইলে নিহত ১৫ জনের

টাঙ্গাইল প্রতিনিধি 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে আজ সোমবার ভোরে রডবাহী ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ১৫ জনের মধ্যে ১০ জনই নওগাঁ জেলার। তাঁরা হচ্ছেন মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের ইয়াকুব (১৫), সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বাদশা (২৮), তারেক (২০) ও আব্দুল বারিক (২০); একই উপজেলার পাকুরিয়া গ্রামের গিয়াসউদ্দিন (২২) ও মাইনুল (২৮) এবং হোসেনপুর গ্রামের মঈনুল ইসলাম (৩৮); নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের আলমগীর হোসেন (২৪); চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মামুন (৪০); শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের নজরুল (৫৫); তানোর উপজেলার বাতাসপুর গ্রামের ইসমাইল হোসেন; নটোরের লালপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আলম মোল্লা এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরের হাসান আলী (৩৯)।

ভাড়া বাঁচাতে গিয়ে প্রাণ গেল তাঁদের

ট্রাক উল্টে নিহত ১৫: নোয়াখালীতে চুল ও পুরোনো মোবাইল সংগ্রহ করতেন তাঁরা

ঈদযাত্রায় চন্দ্রায় ঘরমুখী মানুষের ঢল, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৩ হাজার গাড়ি পারাপার, টোল আদায় ৩ কোটি টাকা

টাঙ্গাইলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ঘোড়া পালনের নেশায় আজ সফল উদ্যোক্তা আবুল হাশেম

যমুনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ শুরু: পানিসম্পদমন্ত্রী

সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে