হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনার পরপরই গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রমতে, ত্রুটি থাকার কারণে অস্ত্রে গুলি ভরার সময় ফায়ার হয়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত তাঁর বুকে গুলি লাগে। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি তাদের ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার