হোম > সারা দেশ > টাঙ্গাইল

ছেলে এসে দেখেন, ঘরে পড়ে আছে মায়ের রক্তাক্ত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি 

ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নেওয়া হচ্ছে লাশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের মধ্যে এক নারীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শনিবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে রেললাইন-সংলগ্ন ঘর থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম খোদেজা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোদেজার স্বামী আতোয়ার ১০-১২ বছর আগে মারা যান। খোদেজা যমুনা সেতু-জামালপুর রেললাইন-সংলগ্ন নির্জন একটি বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর পালিত ছেলে আসাদুজ্জামান অন্য জায়গায় থাকেন।

আসাদুজ্জামান জানান, তিনি সর্বশেষ ১৩ মে বাড়িতে এসে মাকে দেখে যান। দুই দিন ধরে মোবাইল ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আসাদুজ্জামান শনিবার দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা দেখতে পান। পরে দেখেন, তাঁর মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তিনি ধারণা করছেন, তাঁর মাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যাবে। তদন্তকাজ চলমান রয়েছে।

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়