হোম > সারা দেশ > টাঙ্গাইল

জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার প্যাকেট বিড়িসহ আটক ২

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র‍্যাব-১২। গতকাল সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) ও একই এলাকার মো. আতিয়ার আলী শেখের ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১)। জব্দ হওয়া বিড়ির আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানকারী দল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মামলা নম্বর-১২। 

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

সখীপুরে ডোবায় মিলল বিধবার মরদেহ, পুলিশের ধারণা হত্যা

শিশু ভাতিজাকে হত্যার ২ বছর পর চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

নাগরপুরে তীব্র নদীভাঙনে বিলীন অর্ধশত বসতবাড়ি, স্থাপনা ও ফসলি জমি

নাগরপুরে তীব্র লোডশেডিং, দুর্ভোগ

টাঙ্গাইলে নবজাতক হত্যা: মায়ের ১৩ বছর সশ্রম কারাদণ্ড